Tamannee Nikahইসলামিক ম্যাট্রিমনি

ব্যবহারের শর্ত

সৎ ও দায়িত্বশীল ব্যবহার

সাইটে বায়োডাটা বা আগ্রহের অনুরোধ জমা দিলে নিচের নিয়মগুলো মানতে সম্মত হচ্ছেন।

যোগ্যতা ও উদ্দেশ্য

ব্যবহারকারীর বয়স কমপক্ষে ১৮ বছর হতে হবে এবং সাইটটি কেবল বৈধ নিকাহ/বিয়ের উদ্দেশ্যে ব্যবহার করা যাবে। Dating, হয়রানি, ব্যবসায়িক প্রস্তাব বা প্রতারণামূলক উদ্দেশ্য নিষিদ্ধ।

সত্য তথ্য

বয়স, বৈবাহিক অবস্থা, শিক্ষা, পেশা, পরিবার ও অন্যান্য তথ্য সত্য হতে হবে। গুরুত্বপূর্ণ তথ্য গোপন, অন্যের পরিচয় ব্যবহার বা বিভ্রান্তিকর তথ্য দিলে আবেদন বাতিল ও তথ্য মুছে দেওয়া হতে পারে।

যোগাযোগ ও নিরাপত্তা

অভিভাবকের জ্ঞাতসারে যোগাযোগ করতে হবে। টাকা পাঠানো, OTP/পাসওয়ার্ড শেয়ার, চাপ সৃষ্টি বা অনুপযুক্ত বার্তা পাঠানো যাবে না। সন্দেহজনক ঘটনা দ্রুত report করুন।

Admin-এর অধিকার

নিরাপত্তা ও নীতিমালা রক্ষায় Admin যেকোনো আবেদন পর্যালোচনা, স্থগিত, বাতিল বা মুছে দিতে পারেন। সেবা সাময়িকভাবে বন্ধ বা পরিবর্তনও হতে পারে।