Tamannee Nikahইসলামিক ম্যাট্রিমনি

গোপনীয়তা নীতি

আপনার তথ্যের আমানত

কোন তথ্য নেওয়া হয়, কেন নেওয়া হয় এবং কোন তথ্য public হয় না—এখানে তা সহজ ভাষায় বলা হয়েছে।

আমরা যে তথ্য নিই

বায়োডাটা, দ্বীনি ও শিক্ষাগত তথ্য, পারিবারিক বিবরণ, প্রত্যাশা, অভিভাবকের নাম ও মোবাইল নম্বর এবং সহায়তার জন্য পাঠানো বার্তা সংরক্ষণ করা হয়।

Public ও private তথ্য

অনুমোদিত profile-এ বয়স, বিভাগ/জেলা, শিক্ষা, পেশা, দ্বীন পালন, পরিবার ও জীবনসঙ্গীর প্রত্যাশার মতো নির্বাচিত তথ্য দেখানো হতে পারে। নাম, সুনির্দিষ্ট ঠিকানা, আবেদনকারী ও অভিভাবকের ফোন, ইমেইল এবং Admin review-এর private note public করা হয় না।

তথ্যের ব্যবহার

  • বায়োডাটা যাচাই ও প্রকাশ;
  • অভিভাবক-সম্মত আগ্রহের অনুরোধ পরিচালনা;
  • নিরাপত্তা, অপব্যবহার প্রতিরোধ ও support;
  • আইনগত প্রয়োজন পূরণ।

সংশোধন বা মুছে ফেলা

নিজের reference ID ও ব্যবহৃত ফোন নম্বরসহ যোগাযোগ পেজ থেকে অনুরোধ পাঠান। পরিচয় যাচাই শেষে তথ্য সংশোধন বা মুছে ফেলার ব্যবস্থা নেওয়া হবে।