প্রথম যোগাযোগ
- ওয়ালি/অভিভাবককে শুরু থেকেই যুক্ত রাখুন।
- ব্যক্তিগত ছবি, NID, আর্থিক তথ্য বা বাসার সুনির্দিষ্ট ঠিকানা তাড়াহুড়ো করে দেবেন না।
- সাক্ষাৎ হলে পরিবারসহ নিরাপদ ও পরিচিত স্থানে করুন।
যা যাচাই করবেন
পরিচয়, বয়স, বৈবাহিক অবস্থা, পরিবার, শিক্ষা, চাকরি/পেশা, ধর্মীয় আচরণ, স্বাস্থ্য ও আইনগত বিষয় যথাসম্ভব নির্ভরযোগ্য সূত্রে যাচাই করুন। প্রয়োজনে পেশাদার পরামর্শ নিন।
সতর্ক সংকেত
অতি দ্রুত সিদ্ধান্তের চাপ, গোপন যোগাযোগের অনুরোধ, টাকা/উপহার দাবি, অসামঞ্জস্যপূর্ণ তথ্য, ভিডিও/পরিবারের পরিচয় এড়িয়ে যাওয়া বা ভয় দেখানো—এসব হলে যোগাযোগ বন্ধ করে report করুন।